গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National চলে যায় ৯ স্ত্রী, দশম স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর!

    চলে যায় ৯ স্ত্রী, দশম স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর!

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স
    ছত্তীশগঢ়ে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এক মহিলার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই মহিলা এক ব্যক্তির দশম স্ত্রী। চুরির সন্দেহে তাঁকে পিটিয়ে খন করেছেন স্বামী বলে অভিযোগ উঠেছে।
    পুলিশ সূত্রে খবর, ধলা রাম নামে এক ব্যক্তি বিয়ের অনুষ্ঠান থেকে খাবার এবং পোশাক চরির সন্দেহে তার স্ত্রীকে পিটিয়ে মেরেছেন। দেহ লোপাট করতে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি জঙ্গলে গিয়ে দেহ ফেলে আসেন। পাঁচ দিন পর পচাগলা অবস্থায় উদ্ধার হয়েছে ওই মহিলার মৃতদেহ।
    পুলিশ জানতে পেরেছে, মৃত মহিলা বাসন্তী ছিলের ধুলা রামের দশম স্ত্রী। এর আগে ন জনকে বিয়ে করেছিলেন। তাঁরা প্রত্যেকেই অত্যাচারিত হয়ে ধুলা রামকে ছেড়ে চলে যান। সম্প্রতি বাসন্তীকে বিয়ে করেছিলেন তিনি। স্ত্রীকে খুনের অভিযোগে ধুলা রামকে গ্রেফতার করেছে পুলিশ।