গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk বিকাশরঞ্জনকে ঘিরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

    বিকাশরঞ্জনকে ঘিরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

    0
    188
    Job seekers protest around Vikas Ranjan
    Job seekers protest around Vikas Ranjan
    কলকাতা হাইকোর্টে প্রাথমিকের বিতর্কিত চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে পড়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। চাকরি খেয়েছেন, এই অভিযোগ তুলে তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন বিতর্কিত চাকরিপ্রার্থীদের একাংশ।
    মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেই মামলায় মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এর পর শুনানি শেষে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে এজলাস থেকে বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে ধরেন প্রাথমিকের বিতর্কিত চাকরিপ্রার্থীদের একাংশ। যদিও বিক্ষোভের মুখে পড়ে কোনও কথা বলতে শোনা যায়নি বিকাশ ভট্টাচার্যকে। এর পর পুলিশ এসে বিক্ষোভকারীদের ওই জায়গা থেকে সরিয়ে দেয়। অন্যদিকে  পূর্ব মেদিনীপুরের তমলুকে ধরনা ২০১৬-র এসএসসি-র চাকরিহারারা। সুবিচার না মিললে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার থেকে আন্দোলন শুরু করেছিলেন তাঁরা। সোমবার থেকে অনশন শুরু করেছেন চাকরিহারারা। হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালে প্যানেল বাতিল হওয়ার পর চাকরিহারা তমলুকের ধরনা মঞ্চ বেঁধে আন্দোলন করতে থাকেন। তাঁদের সেই কর্মসূচি মঙ্গলবার তিনদিনে পড়েছে। চাকরিহারাদের আশঙ্কা সুপ্রিম কোর্টের রায়ে হয়ত তাঁদের চাকরি যেতে পারে। তবে ধরনা মঞ্চে শুধু চাকরিহারা নয়, তাঁদের পরিবারের লোকজনও উপস্থিত রয়েছেন।