
মামার বাড়িত বেড়াতে এসে গণধর্ষণের শিকার নাবালিকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে।
স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ওই নাবালিকা তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। প্রতিবেশীর বাড়িতে অনুষ্ঠান থাকায় বাড়ির সকলেই সেখানেই যাওয়ায় সেই সুযোগে স্থানীয় দুই যুবক বাড়ি গিয়ে ওই নাবালিকাকে জানায় তার দাদুর সঙ্গে ঝামেলা বেঁধেছে স্থানীয়দের। তাই শুনে বাড়ি থেকে বের হতেই ওই নাবালিকার মুখ বেঁধে পাশের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে তার মামাকে নাবালিকা সমস্ত ঘটনা জানায়। এরপরই অসুস্থ অবস্থায় হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কুলতলি থানায় লিখিত অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।









