গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk  পার্থ-র পাটুলি-বোলপুরের আরও সম্পত্তি বাজেয়াপ্ত

     পার্থ-র পাটুলি-বোলপুরের আরও সম্পত্তি বাজেয়াপ্ত

    0
    830
    PARTHA R PATULI BOLPUR ER ARO SAMPOTTI BAJEYAPTO
    PARTHA R PATULI BOLPUR ER ARO SAMPOTTI BAJEYAPTO
    পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলেছে বলে জেল কর্তৃপক্ষ চিকিত্সার তোড়জোড় করছে, তখন তাঁর পাটুলি, বোলপুর, বিষ্ণুপুরের বেশকিছু জমি বাজেয়াপ্ত করেছে ইডি।
    কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর যে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয়েছে তা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের নামে নয়। তবে বকলমে ওগুলোর মালিক প্রাক্তন শিক্ষামন্ত্রীই। একমধ্যে শুধুমাত্র বোলপুরেই অন্তত ৫টি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। জমি ছাড়াও একাধিক সংস্থার কাছ থেকে নগদ টাকা উদ্ধার করেছে ইডি।  যা পার্থ চট্টোপাধ্যায়ের বলেই মনে করা হচ্ছে। নিয়োগ মামলার তদন্তে নেমে ২০২২-এ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে ২৭ কোটি উদ্ধার হয়েছিল। এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ মামলায় টাকা এবং সম্পত্তি মিলিয়ে ৩৬৫ কোটি টাকাও বেশি বাজেয়াপ্ত করেছে ইডি।