
গাজায় যুদ্ধের মধ্যেই পশ্চিম এশিয়ায় শুরু হয়েছে পবিত্র হজযাত্রা। ইসলামিক ক্যালেন্ডার মেনে শুক্রবার পবিত্র হজযাত্রার সূচনার কথা ঘোষণা করেছে সৌদি আরব সরকার।
যুদ্ধের আবহে অশান্তির সম্ভাবনা এড়াতে হজযাত্রীদের জন্য এবার একাধিক বিধিনিষেধ জারি করেছে সৌদি আরবের হজ এবং উমরা মন্ত্রক। হজমন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেছেন, পবিত্র হজযাত্রা চলাকালীন রাজনীতি এবং গোষ্ঠী সম্পর্কিত যে কোনও ধরনের স্লোগান কঠোর ভাবে নিষিদ্ধ। পবিত্র হজ হল শান্তি, আরাধনা এবং অ্যাধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরের প্রার্থনা। সেখানে রাজনীতির কোনও স্থান নেই।প্যালেস্টাইনের স্বাধীনতার সমর্থক বিভিন্ন সংগঠন সৌদি সরকারের এই পদক্ষেপের সমালোচনায় সরব হয়েছে।এই আবহে মক্কার কয়েক কিলোমিটার পূর্বে তাঁবুর শহর মিনায় পৌঁছেছে হজযাত্রীদের একটি দল। সৌদি আরব সরকারের তরফে তাদের স্বাগত জানিয়ে আনুষ্ঠানিকভাবে পবিত্র হজযাত্রায় সূচনা করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১৫ লাখ বিদেশি হজযাত্রীর আগমনের কথা জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক।









