গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk পাকিস্তানে ভারতের প্রতিনিধি, কড়া নিরাপত্তা 

    পাকিস্তানে ভারতের প্রতিনিধি, কড়া নিরাপত্তা 

    0
    145
    পাকিস্তানে সাংহাই কর্পোরেশ অর্গানাইজেশন সামিটে যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছে ভারতের  প্রতিনিধি দল। ১৫ ও ১৬ অক্টোবর পাকিস্তানের পৌরোহিত্য অনুষ্ঠিত হতে চলেছে এসসিও সামিট।
     ইতিমধ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী ইসলামাবাদ। এরমধ্যেই পাকিস্তানে পৌঁছতে শুরু করেছেন এসসিও-র সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। ফলে আরও আঁটসাঁট করা হচ্ছে নিরাপত্তা। সম্মেলনের আগে বা অনুষ্ঠান চলাকালীন যাতে কোনও সন্ত্রাসী কার্যকলাপ বা কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।তবে সূত্রের খবর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এখনও পাকিস্তানে পৌঁছননি। মঙ্গলবার বিকালে তিনি পা রাখবেন ইসলামাবাদে। বুধবার সম্মেলনের মূল অনুষ্ঠান। সেখানে যোগ দেবেন বিদেশমন্ত্রী। সম্মেলনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে নৈশ্যভোজে যোগ দেবেন এস জয়শঙ্কর। জানা গিয়েছে, বিদেশমন্ত্রী না পৌঁছলেও ইসলামাবাদে পৌঁছে গিয়েছেন দিল্লির ৪ জন প্রতিনিধি। পৌঁছেছেন চিনের ১৫ জন, কিরঘিজস্তানের ৪ ও ইরানের ২ জন উচ্চপদস্থ আধিকারিক।
    তাই অনুষ্ঠানস্থল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাস্তা, হোটেলগুলোর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
    ছবি সৌজন্যে – এক্স