গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Top News বিশৃঙ্খলা রুখতে একগুচ্ছ ব্যবস্থা আসানসোল স্টেশনে

    বিশৃঙ্খলা রুখতে একগুচ্ছ ব্যবস্থা আসানসোল স্টেশনে

    0
    363
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দিল্লিতে পদপিষ্টের ঘটনার পর প্রায় একই চিত্র দেখা গিয়েছিল আসানসোল স্টেশনে। রবিবার আসানসোল টু মুম্বাই মেল ট্রেন ধরতে যাওয়ার সময় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
    এই ঘটনার পর রেলের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠেছে চারিদিকে। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে আসানসোল রেলওয়ে ডিভিশন। যাত্রীদের বসার জন্য জায়গা, ধাপে ধাপে ব্যারিকেড গেট তৈরি করা হচ্ছে। যাত্রীদের আঁকাবাঁকা লাইনের মাধ্যমে ছাড়া হবে।
    এরমধ্যে বেশ কয়েকটি ট্রেন আসানসোল হয়ে প্রয়াগরাজের দিকে যাওয়ার কথা রয়েছে। সেই ট্রেনগুলোতে ওঠার সময় বিশৃঙ্খলা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।