গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Technology আইএসএসে মিসো বানালেন গবেষকরা

    আইএসএসে মিসো বানালেন গবেষকরা

    0
    83
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে প্রথমবারের মতো মিসো বানিয়েছেন গবেষকরা। তারা বলছেন,জাপানিজ এই উপাদানের স্বাদ ভাল হলেও খেতে আলাদা।নতুন এ গবেষণায় আমেরিকা ও ডেনমার্কের গবেষকরা বলেছেন,আইএসএসে সুস্বাদু মিসো বানাতে পেরেছেন তারা। তবে এর স্বাদ ও গন্ধ পৃথিবীতে বানানো মিসোর চেয়ে আলাদা।স্বাদের পরীক্ষায় মিসো এখনও ভাল স্কোর পেয়েছে।

    সুস্বাদু ও নোনতার মতো খাবারের বৈশিষ্ট্য থাকার ফলে পৃথিবীতে বানানো মিসোর মতোই এটিকে রেটিং দিয়েছেন গবেষকরা।তবে আইএসএসে বানানো এ মিসোর স্বাদ স্বাভাবিকের চেয়ে খেতে বাদামের মতো ও রোস্টেড বলে জানানো হচ্ছে।গবেষণা দলটি বলছে, তাদের গবেষণার এসব ফলাফল মহাকাশের এক ধরনের প্রাকৃতিক পরিবেশেরই প্রতিফলন।

    গবেষণার জন্য ২০২০ সালের মার্চে আইএসএসে মিসো তৈরির উপাদান বিশেষ করে রান্না করা সয়াবিন, চাল ও লবণের একটি প্যাকেজ পাঠান গবেষকরা। উল্লেখ্য,৩০ দিনের জন্য সেখানে মিসোর মিশ্রণকে ফার্মেন্ট করতে দিয়েছিলেন তারা।এক মাস পরে আইএসএসে তৈরি মিসোকে পৃথিবীতে ফিরিয়ে আনেন ও পৃথিবীতে বানানো মিশ্রণের সঙ্গে এটিকে বিশ্লেষণ করেন গবেষকরা।