গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National তামিলভূমে হাত মেলাল এআইএডিএমকে-বিজেপি

    তামিলভূমে হাত মেলাল এআইএডিএমকে-বিজেপি

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স
    আসন্ন ২০২৬ বিধানসভা ভোটে তামিলনাড়ুতে একজোট হয়ে লড়বে বিজেপি এবং এআইএডিএমকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এআইএডিএমকে-র সঙ্গে জোট বাধার বিষয়টি নিশ্চিত করেছেন। মঞ্চে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক কে পালানিস্বামী, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই।
    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এআইএডিএমকে ১৯৯৮ সাল থেকে এনডিএ-র অংশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জে জয়ললিতা অতীতে একসঙ্গে কাজ করেছেন। মুখ্যমন্ত্রী স্ট্যালিন এবং কংগ্রেসের জোট সরকারকে হারানোর বিষয়েও আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনই তামিলনাড়ুর রাজ্য বিজেপি সভাপতি হিসাবে আন্নামালাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন নৈনার নাগেন্দ্রন।