গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মে দিবসে দেশজুড়ে বাড়ল দুধের দাম

    মে দিবসে দেশজুড়ে বাড়ল দুধের দাম

    0
    119
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মে দিবসের দিনই দেশজুড়ে বেড়েছে আমূল ব্র্যান্ডের দুধের দাম। ৩০ এপ্রিল দুধের দর বৃদ্ধির কথা ঘোষণা করে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন।
    আমূল ব্র্যান্ডের দুধের দাম লিটারে দু’টাকা বাড়িয়েছে এই সমবায়। গত বছরের জুনে শেষ বার বেড়েছিল আমূল দুধের দাম। ১০ মাসের মাথায় ফের মহার্ঘ হল দুধ। বর্ধিত দাম ১ মে, বৃহস্পতিবার থেকে কার্যকর করেছে গুজরাটের সমবায়। ২৭ এপ্রিল দুধের দাম লিটারে দু’টাকা করে বৃদ্ধি করে মাদার ডেয়ারি।
    বুধবার থেকে নতুন দর কার্যকর করে ওই সংস্থা। এ বার মাদার ডেয়ারির রাস্তায় হেঁটে আমূল দুধের দাম বৃদ্ধি করল গুজরাটের সমবায়। এর ফলে আমজনতার যে সংসার খরচ বাড়বে, তা বলাই বাহুল্য।