গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology চ্যাটজিপিটিতে কেনাকাটার নতুন টুল

    চ্যাটজিপিটিতে কেনাকাটার নতুন টুল

    0
    154
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অ্যামাজন ও গুগলের মতো ই কর্মাস জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতা করতে চ্যাটজিপিটিতে নতুন এআই শপিং টুল জুড়ে দিয়েছে ওপেনএআই।এ এআই টুলের মাধ্যমে এখন অনলাইনে কেনাকাটা করতে পারবেন চ্যাটজিপিটি ইউজাররা।

    ওপেনএআই বলেছে, ভাইরাল এআই চ্যাটবটের মাধ্যমে বিভিন্ন পণ্যকে দ্রুত খুঁজে পাওয়া, সেগুলোকে অন্য পণ্যের সঙ্গে তুলনা করা ও কেনার গতি বাড়ানোই, এই আপডেটের লক্ষ্য।এ টুলের মাধ্যমে চ্যাটজিপিটিকে করা প্রশ্নের উত্তরে পণ্যের ছবি, লেটেস্ট প্রাইস ও সরাসরি কেনার লিংকও থাকবে।ওপেনএআই দাবি করেছে,এসব পণ্যের ফলাফল স্বাধীনভাবে বেছে নেওয়া হবে। ওপেনএআই জোর দিয়ে বলেছে, এগুলো বিজ্ঞাপন নয়, বরং এর বদলে ইউজারের কেনাকাটার অভিপ্রায়ের ওপর ভিত্তি করে এগুলো বেছে নেবে চ্যাটজিপিটির নতুন এই টুল।এক ব্লগ পোস্টে ওপেনএআই বলেছে, চ্যাটজিপিটি যখন বুঝতে পারবে যে এটি ইউজারের উদ্দেশ্যের সঙ্গে প্রাসঙ্গিক তখন ভিজুয়াল ক্যারোসলে পণ্যটি দেখানো হবে।

    ইউজারের প্রশ্ন ও অন্যান্য প্রসঙ্গ যেমন আগে সার্চ করা কোনোকিছু বা কাস্টম নির্দেশাবলীর ওপর ভিত্তি তাদের অভিপ্রায় মূল্যায়ন করবে চ্যাটজিপিটি।ওপেনএআই বলেছে, এসব পণ্য বিক্রির জন্য বিভিন্ন কোম্পানির নিরাপত্তা মানও বিবেচনায় আসবে। তবে এক্ষেত্রে ভুলও হতে পারে বলে স্বীকার করেছে তারা।