গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad মুর্শিদাবাদ হিংসার পিছনে তৃণমূলই, কোর্ট রিপোর্ট 

    মুর্শিদাবাদ হিংসার পিছনে তৃণমূলই, কোর্ট রিপোর্ট 

    0
    109
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বেই মুর্শিদাবাদে হিংসা। হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্টে এমনই বিস্ফোরক অভিযোগ করা হয়েছে।
    শুধু বেতবোনাতেই ১১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সূত্রের খবর এমনটাই উল্লেখ করা হয়েছে রিপোর্টে। মালদহে আশ্রয় নেওয়া আক্রান্তদের জোর করে ফেরানো হয়েছে, পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগও করা হয়েছে রিপোর্টে। একইসঙ্গে উঠে এসেছে স্থানীয় কাউন্সিলরের নাম। সূত্রের খবর, ওই রিপোর্টে আদালত গঠিত কমিটি জানিয়েছে, স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নেতৃত্বে হয়েছে হামলা। পুলিশ সব দেখেও পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। যদিও রিপোর্টে উঠে আসা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর মেহবুব আলাম।
    এরপরই এই রিপোর্ট নিয়ে আসরে নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স পোস্টে নথি সহকারে লিখেছেন, সম্ভবত এইটাই তৃণমূলের জমানায় সবচেয়ে বড় অভিযোগ খোদ শাসকদলের বিরুদ্ধে।