
টানা দুর্যোগ-বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই, এরই মধ্যে এখনই ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি থেকে নিস্তার পাচ্ছে না রাজধানী দিল্লিও। তেমনই ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন। এই পরিস্থিতি আগামী কয়েক দিন বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সঙ্গে জারি করা হয়েছে সতর্কতাও। গত কয়েক দিন ধরে বৃষ্টিতে ভাসছে দেশের দক্ষিণ এবং পশ্চিমের একাধিক রাজ্য। ভাসছে রাজধানী দিল্লিও। গত সপ্তাহেই ধুলোঝড়ে বিপর্যস্ত দিল্লিতে এ বার বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। তবে স্বস্তির খবর যে, বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে দিল্লির। মৌসম ভবন জানাচ্ছে, আগামী দিনে তাপমাত্রা খুব একটা বেশি বাড়বে না।
বরং আগামী কয়েক দিন বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডব চলবে দিল্লিতে। গত সপ্তাহের শেষে দিকে ভারী বৃষ্টি হয় দিল্লিতে। ফলে জলমগ্ন হয়ে পড়ে বেশ কিছু এলাকা। মৌসম ভবন সে সময় জানিয়েছিল, আগামী দিনেও এই পরিস্থিতি বজায় থাকবে। মে-র শেষ পর্যন্ত এমন পরিস্থিতি জারি থাকার কথা।









