গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International পুতিন আগুন নিয়ে খেলছেন : ট্রাম্প

    পুতিন আগুন নিয়ে খেলছেন : ট্রাম্প

    0
    107
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সদ্বিচ্ছার অভাব এক লাগাতার ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগুন নিয়ে খেলছেন পুতিন। ট্রুথ সোশ্যালে পোস্ট করে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে রাশিয়র সঙ্গে কী হত পুতিন তা বুঝতে পারছেন না।

    অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পাল্টা বাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ট্রাম্প বলেছেন পুতিন আগুন নিয়ে খেলছেন এবং রাশিয়ার সঙ্গে খুব খারাপ কিছু ঘটবে। খুব খারাপ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।

    আশা করা যাক ট্রাম্প এটা বুঝতে পেরেছেন। ইউক্রেন আপাতত অবিলম্বে ও নিঃশর্তভাবে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে। কিন্তু ক্রেমলিন জানিয়েছে, তারা এখনও ওই শান্তিপত্র নিয়ে কাজ করছে। নির্দিষ্টভাবে কোনও সময়সীমা উল্লেখ করা হয়নি।