গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূল নির্লজ্জ, ফেক ভিডিওকাণ্ডে তোপ সুকান্ত-র 

    তৃণমূল নির্লজ্জ, ফেক ভিডিওকাণ্ডে তোপ সুকান্ত-র 

    0
    93
    ছবি সৌজন্যে : নিজস্ব
    লজ্জা থাকলে তৃণমূলের কোনও প্রতিনিধিদল বাইরের রাজ্যে যাবে না। দিল্লিকাণ্ডে মুখ্যমন্ত্রীর শেয়ার করা ভিডিও ফেক বেরোতেই এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
    তিনি বলেছেন, অন্য কোনও রাজনৈতিক দল হলে, কোনোদিনও আর মুখ তুলে কোথাও যেত না, কিন্তু তৃণমূল কংগ্রেস এমন নিলজ্জ একটি রাজনৈতিক দল,যাঁদের পার্টির একমাত্র সহায় সম্বল মমতা বন্দোপাধ্যায়ের শেয়ার করা ভিডিও ফেক বেরোচ্ছে সেখানে তাঁরা আবার বাঙালি হেনস্থার অভিযোগ তুলে গুরুগ্রামে যাচ্ছে। সুকান্তর আরও দাবি, আগামীদিনে তৃণমূলের কোনও ভিডিও শেয়ার করার আগে সমস্ত সংবাদ মাধ্যমকে সত্যতা যাচাই করে নিতে হবে। কারণ কোন ভিডিও সত্যি আর কোনটা মিথ্যা তা নইলে বোঝা মুশকিল হয়ে যাবে।
    একইসঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সুকান্তর বক্তব্য, কমিশন নিজে স্বায়িত্বশাষিত সংস্থা এইটা তাদের বিষয়ে যে তারা কি করবে আর কি নয়, কিন্তু তৃণমূলের ভয় এসআইআর হলে রাজ্যে অবৈধ ভোটাররা বাদ পড়লে তৃণমূলের ভোটব্যাঙ্কে ভোট কমবে।