গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National জামাকাপড় আমদানি বন্ধ করল ওয়ালমার্ট-অ্যামাজন!

    জামাকাপড় আমদানি বন্ধ করল ওয়ালমার্ট-অ্যামাজন!

    0
    122
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ভারতে থেকে আমদানি পণ্যে আমেরিকা ৫০ শতাংশ শুল্ক চাপানোর পরই ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও গ্যাপ-এর মতো একাধিক রিটেল জায়াট ভারতের অভ্রর আপাতত বন্ধ করে দিয়েছে।
    এখানকার জামা-কাপড়ের একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই আমেরিকার ক্রেতাদের কাছ থেকে চিঠি ও ইমেল পেয়েছেন, যাতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জামা-কাপড়ের চালান বন্ধ রাখতে বলা হয়েছে। এই সিদ্ধান্তে প্রবল চাপে পড়েছে ভারতের বস্ত্র শিল্প।
    বিশেষত এমন সংস্থাগুলি, যারা আমেরিকাকেই মূল বাজার হিসাবে দেখে ব্যবসা করে থাকে। ওয়েলস্পান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্দো কাউন্টট, ট্রিডেন্ট-এর মতো বড় রফতানিকারক সংস্থাগুলি তাদের মোট রফতানির ৪০ থেকে ৭০ শতাংশ পাঠায় আমেরিকা। ফলে ব্যবসায় বড়সড় ধাক্কার আশঙ্কা করছে তারা।