গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী

    পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী

    0
    67
    ছবি সৌজন্যে : এক্স
    নিজ দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রবিবার আনুষ্ঠানিক ভাবে পদত্যাগের ঘোষণা করেছেন তিনি। এর আগে সকাল থেকেই তাঁর পদত্যাগের গুঞ্জন উঠেছিল। জাপানে জীবনমানের ব্যয় বৃদ্ধি, চাল নীতি সংস্কার, এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং জাপানি অর্থনীতিতে আমেরিকার শুল্কের প্রভাব নিয়ে অনিশ্চয়তা ছিল।
    এরমধ্যেই প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগ করেছেন। গত বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা। তবে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক জোট নির্বাচনে হেরে সংসদের উচ্চ ও নিম্নকক্ষ উভয় জায়গায় সংখ্যাগরিষ্ঠতা হারায়। জুলাইয়ে উচ্চকক্ষে ঐতিহাসিক পরাজয় ও জীবনমানের ব্যয় বাড়ার পর থেকেই তাঁর ওপর চাপ বাড়ছিল।
    বিশেষ করে তার দলের ডানপন্থী রাজনীতিবিদরা তাঁর পদত্যাগ চাইছিলেন। এ দলটি যুদ্ধপরবর্তী বেশিরভাগ সময়ই জাপানে সরকার পরিচালনা করেছে। উচ্চকক্ষের নির্বাচনে হারার পর লিবারেল I ডেমোক্র্যাটিক পার্টি তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। এরপর গত সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হয় দলে আমূল পরিবর্তন আনা প্রয়োজন। এরপর থেকে প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগের চাপ আরও ঘনীভূত হয়েছিল।