গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ৫৮ নয়, আফগানদের হাতে ২৩ সেনার মৃত্যু: পাকিস্তান

    ৫৮ নয়, আফগানদের হাতে ২৩ সেনার মৃত্যু: পাকিস্তান

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স

    ৫৮ নয় আফগানদের হাতে ২৩ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে মেনে নিয়েছে পাকিস্তান। পাল্টা তাদের হামলায় ২০০ জন তালিবান এবং তাদের সহযোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।

    রবিবার রাতে পাক-আফগান সংঘর্ষ নিয়ে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সেখানেই পরিসংখ্যান রয়েছে। পাক সেনার বিবৃতিতে বলা হয়েছে, রাতভর সংঘর্ষে ২৩ জন পাকিস্তানি সেনা শহিদ হয়েছেন। ২৯ জন জখম। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের এই হামলা একেবারেই অনর্থক ছিল। তাদের তরফে কোনও প্ররোচনা দেওয়া হয়নি। হামলার নেপথ্যে আফগানিস্তানের তালিবানের পাশাপাশি পাকিস্তানি তালিবানও ছিল বলে মনে করা হচ্ছে। তালিবানের একটি শাখা পাকিস্তানের মাটি থেকে দীর্ঘ দিন সক্রিয়। ইসলামাবাদ দীর্ঘ দিন ধরে দাবি করে আসছে, ভারত এই গোষ্ঠীকে সমর্থন করে। রবিবারের বিবৃতিতেও সে কথা বলা হয়েছে। আফগানিস্তানের হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছে পাকিস্তান। শনিবার রাতে খাইবার পাখতুনখোয়ার আঙ্গুর আড্ডা, বাজৌর, খুররম, দির, চিত্রাল এবং বালোচিস্তানের বাহরাম চাহ এলাকায় পাক-আফগান সীমান্তে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

    বিবৃতি অনুযায়ী, আত্মরক্ষার্থে পাল্টা জবাব দিয়েছে পাক বাহিনী। তালিবানের ঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছে। সাধারণ মানুষের যাতে কোনও ক্ষতি না-হয়, তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ করা হয়েছে।