
গাজায় আটক অবশিষ্ট ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দিতে শুরু করেছে প্যালেস্টাইনের সশস্ত্রগোষ্ঠী হামাস। সোমবার সকাল ৮টার পর সাত জনকে আন্তর্জাতিক রেডক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে।
তাদের এখন ইজরায়েলি বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলে খবর। এক্স পোস্টে ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রস তাদের জানিয়েছে হামাস ৭ জন বন্দিকে তাদের কাছে হস্তান্তর করেছে। তারা হলেন-ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল, গাই গিলবোয়া দালাল। পণবন্দিদের পাওয়ার পর দুই হাজার প্যালেস্টাইনীয় বন্দিকে মুক্তি দেবে ইজরায়েল। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন। তবে প্যালেস্টাইনের ম্যান্ডেলা খ্যাত জনপ্রিয় নেতা মারওয়ান বারঘৌতি এই তালিকায় থাকবেন না।
এর আগে গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইজরাইলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে পণবন্দিদের মুক্তি দিতে হবে হামাসকে।









