গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারপিছু ২০ লক্ষ টাকা বিজয়ের  

    কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারপিছু ২০ লক্ষ টাকা বিজয়ের  

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স
    তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করলেন তামিলাগা ভেতরই কাজাগম এর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা থালাপতি বিজয়।
    দলের তরফে জানানো হয়েছে , তামিলনাড়ুর ৫ জেলার ৩৮ টি পরিবারকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা জমা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছে। যদিও এখনো বিজয় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাননি। সরকার ও প্রশাসনের অনুমতি পেলে তবেই যাবে বলে খবর।
    গত ২৭ সেপ্টেম্বর টিভিকের সমাবেশে জড়ো হওয়ায় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা যা নিয়ে এখনো সরগরম  তামিলনাড়ুর রাজনীতি। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এই আবহে দলীয় কর্মীদের দীপাবলি উদযাপন করতে বারণ করেছে টিভিকে -র শীর্ষ নেতৃত্ব।