গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বুথে নিরাপত্তা নিয়ে হাইকোর্টে বিজেপি, প্রশ্ন বেঞ্চ- র

    বুথে নিরাপত্তা নিয়ে হাইকোর্টে বিজেপি, প্রশ্ন বেঞ্চ- র

    0
    61
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআর আবহে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। অভিযোগের কেন্দ্রে, রাজ্যের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে আদৌ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কি না, তা নিয়ে গুরুতর সংশয়।
    সেই কারণে জাতীয় নির্বাচন কমিশনকে নতুন করে সমীক্ষা করানোর আর্জি জানিয়েছে বিজেপি। মামলার শুনানিতে শমীকের আইনজীবী জানান, যে সংস্থা এতদিন বুথভিত্তিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছিল, তারা কাজ ছেড়ে চলে গিয়েছে। ফলে অবিলম্বে নতুন এজেন্সি নিয়োগ করে সার্বিক সমীক্ষা করা প্রয়োজন। বিচারপতিরা জানতে চান, রাজ্যের সব বুথে ১০০ শতাংশ নিরাপত্তা চাইলে কি আদতে জাতীয় নির্বাচন কমিশনের উপর আস্থা নেই বিজেপির? এর জবাবে শমীকের আইনজীবী বলেছেন,কমিশনের উপর ভরসা রয়েছে বলেই এই আবেদন। তাঁর আরও অভিযোগ, রাজ্যের একাধিক ব্লক লেভেল অফিসার বিজেপির কর্মী ও সমর্থকদের ফোন করে চাপ দিচ্ছেন ভুয়ো নথি জমা দেওয়ার জন্য।
    এতে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে বলে দাবি করা হয়। শুনানি শেষে বেঞ্চ জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় নির্বাচন কমিশনের মতামত শোনা জরুরি। ফলে কমিশনকে নোটিস পাঠিয়ে তাদের বক্তব্য জানতে চাওয়া হতে পারে।