গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata শীতে কালিম্পংকে টেক্কা বীরভূম-নদিয়ার

    শীতে কালিম্পংকে টেক্কা বীরভূম-নদিয়ার

    0
    78
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কলকাতায় তাপমাত্রা ফের বেশ খানিকটা কমেছে। এদিকে, চলতি মরসুমে শীতে উত্তরবঙ্গকে বলে বলে গোল দিচ্ছে দক্ষিণবঙ্গ।
    পাহাড়ি অঞ্চল কালিম্পংকে হারিয়ে দিয়েছে বীরভূম, নদিয়ার মতো সমতলের জেলা। দক্ষিণের অনেক জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে এসেছে। দার্জিলিঙের পর রাজ্যে শুক্রবারের শীতলতম শহরও দক্ষিণবঙ্গ থেকেই। গত দু’দিন কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। কিন্তু শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের সর্বত্রই ফের তাপমাত্রা বাড়বে।
    উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। তার পরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়তে পারে।