গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata বিচারকদের এসআইআর প্রশিক্ষণ-বৈঠকও

    বিচারকদের এসআইআর প্রশিক্ষণ-বৈঠকও

    0
    49
    ছবি সৌজন্যে : নিজস্ব

    জুডিশিয়াল অফিসারদের সঙ্গে বৈঠকে করেছেন কমিশনের প্রতিনিধিরা। টি বোর্ডে রবিবার সকালে ২ঘণ্টা চলেছে বৈঠক। মূলত উত্তর কলকাতার বিচারকরা বৈঠকে যোগ দিয়েছিলেন।

    লজিক্যাল ডিস্ক্রিপেন্সিতে কত সংখ্যক কাজ বাকি, কত স্ক্রুটিনি করতে হবে, কিভাবে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের স্পেশাল রোল অবজার্ভাররা। এরপর জেসপ বিল্ডিংয়ে ট্রেনিং পর্ব চলে। সোমবার থেকেই কাজ শুরুর নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। ইতিমধ্যে ৯৫ জন বিচারকের তালিকা প্রকাশ করেছে হাইকোর্ট। জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন এনডিপিএস ও পকসো মামলার ১০০ জন বিচারক। অন্যান্য কোর্ট থেকে আরও ১৫০ জন বিচারক জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন।

    আপাতত ২৫০ জন জুডিশিয়াল অফিসার নিয়োগ সম্ভব বলে মনে করছে হাইকোর্ট। প্রতি জেলার জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে কমিটিতে জেলা জজ, জেলাশাসক, পুলিশ সুপার থাকবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কিনা খতিয়ে দেখবে কমিটি।