গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International আমেরিকা-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত দিল্লির

    আমেরিকা-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত দিল্লির

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আমেরিকা, ইরান এবং ইজরায়েলের মধ্যে দু’সপ্তাহের অস্থায়ী সংঘর্ষ বিরতি চুক্তি-কে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নয়াদিল্লি বরাবরই যুদ্ধের পরিবর্তে কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী।
    তবে এই যুদ্ধবিরতির পাশাপাশিই হরমুজ প্রণালী দিয়ে অবাধে বাণিজ্যিক জাহাজ চলাচলের অধিকার ফেরানোর দাবি জানিয়েছে সরকার। বুধবার ৮ এপ্রিল, ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, পশ্চিম এশিয়ায় শান্তি লক্ষ্যে এই সংঘর্ষ বিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। ভারত আশা করছে এই আলোচনার পথ ধরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। মন্ত্রক আরও মনে করিয়ে দিয়েছে যে, গত কয়েক সপ্তাহের সংঘর্ষের ফলে সাধারণ মানুষের সীমাহীন কষ্ট হয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। তাই উত্তেজনা প্রশমনই এই মুহূর্তে একমাত্র কাম্য।
    এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার সংঘাতে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রেক্ষিতে কেন্দ্রের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ দাবি করেছেন, এই প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করেছে।