গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International আন্তর্জাতিক বাজারে তেলের দাম ফের ঊর্ধ্বমুখী

    আন্তর্জাতিক বাজারে তেলের দাম ফের ঊর্ধ্বমুখী

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। শুক্রবার ভোরে এশিয়ার বাজারে লেনদেন শুরুর সময়ও এ দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।

    রিপোর্টে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে। যা আগের তুলনায় প্রায় শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। একই সঙ্গে আমেরিকার ক্রুড তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

    এদিকে, ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চললেও, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এতে জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সমালোচনা করে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে ইরানের পদক্ষেপ আমেরিকার সঙ্গে হওয়া চুক্তির সাথে মিলছে না। ট্রুথ সোশালে এক পোস্টে তিনি লিখেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরান খুবই খারাপ কাজ করছে। কেউ কেউ একে অসম্মানজনকও বলবেন।তিনি আরও বলেছেন, ইরান যা করছে, তা আমেরিকার সঙ্গে হওয়া চুক্তিতে নেই।