গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata বাংলা থেকে শিল্প গুটিয়ে মহারাষ্ট্রে যাচ্ছেন শিল্পপতিরা: ফড়নবীশ

    বাংলা থেকে শিল্প গুটিয়ে মহারাষ্ট্রে যাচ্ছেন শিল্পপতিরা: ফড়নবীশ

    0
    11
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তৃণমূলের শাসনে বাংলা থেকে শিল্প গুটিয়ে মহারাষ্ট্রে যাচ্ছেন শিল্পপতিরা। কলকাতায় এসে দাবি করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

    তাঁর দাবি কদিন আগে দুটো বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে মউ স্বাক্ষর করেছেন যাঁরা ৫০ বছরেরও বেশি বছর বাংলায় রয়েছে। তারা এখন মহারাষ্ট্রে বিনিয়োগ করছে। দেবেন্দ্র ফড়নবীশের আরও দাবি মহারাষ্ট্রে বিনিয়োগ করা ১৪শ ইন্ডাস্ট্রির মধ্যে বেশিরভাগই বাংলার। আর তারা কোনও ছোটখানোট কোম্পানি নয়, লিস্টেড কোম্পানি। দেবেন্দ্র ফড়নবীশ আরও বলেছেন সরকার কর্মসংস্থান দিতে পারে খুব কম সংখ্যক। তবে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করতে পারে। যেখানে প্রাইভেট সেক্টর বিনিয়োগ করে। কিন্তু এত বড় মাত্রায় শিল্পই যদি চলে যায় তবে যুবকরা চাকরি পাবেন কি করে। তিনি আরও বলেছেন তৃণমূল সরকার দাবি করে প্রচুর বিনিয়োগ হয়েছে। দেবেন্দ্র ফড়নবীশ কার্যত চ্যালেঞ্জ করে বলেছেন ক্ষমতা থাকলে কত কোম্পানি প্রোডাকশন শুরু করেছেন সেই তথ্য দিক তৃণমূল সরকার।

    তাই বাংলার বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে প্রথমেই প্রয়োজন শিল্প। যেটা ডবল ইঞ্জিন সরকার হলেই সম্ভব।