
এজেন্সির ভয়ে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরের বুনিয়াদপুরের সভা থেকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।
ভোটের আগে জেলা সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক জেলায় যাচ্ছেন। এই জেলাতেও এসেছিলেন। কিন্তু তাঁর সভায় লোক হচ্ছে না। পুলিশ-প্রশাসনকে ব্যবহার করেও মাঠ ভরাতে পারছেন না। সুকান্ত মজুমদারের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির ভয়ে কলকাতায় থাকছেন না। যদি তাঁকে তুলে নিয়ে যায়।
তাই ভাবছেন এদিক, ওদিক ঘুরলে হয়ত বেঁচে যাবেন। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপি ছাড়বে না। ট্রিটমেন্ট করবেই।









