
এসআইআর আসলে বিজেপির টুলকিট। ঘুরপথে ডিএমকের সরকার ফেলার জন্য এটাকে ব্যবহার করছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
তিনি বলেছেন, আদর্শগত জায়গা থেকে বা রাজনৈতিক ভাবে ওরা ডিএমকে-কে হারাতে পারবে না, পারছে না। তাই ঘুরপথে এসআইআর -এর মতো পদক্ষেপ করা হয়েছে। এটা আসলে ঘুরপথে সরকার ফেলার ষড়যন্ত্র। ডিএমকের বিরুদ্ধে ষড়যন্ত্র। তামিলনাড়ুর বিরুদ্ধে ষড়যন্ত্র। একই সঙ্গে ডিএমকে সুপ্রিমোর হুঙ্কার, এভাবে ডিএমকে-কে হারানো যাবে না।
দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন, কোনও বৈধ ভোটার যাতে বাদ না যায়, সেটা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, যে কোনও অবৈধ ভোটার যেন তালিকায় নাম তুলতে না পারেন।






