গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk বসিরহাটে পুলিশ হেফাজতে মৃত বাংলাদেশি যুবক

    বসিরহাটে পুলিশ হেফাজতে মৃত বাংলাদেশি যুবক

    0
    130
    বসিরহাটে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে বাংলাদেশি যুবকের। এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক মিজান গাজি।
    শনিবার ন্যাজাট এলাকা থেকে মিজান-সহ তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মিজান নামে ওই যুবক। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু পথেই মৃত্যু হয় যুবকের। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবকের বাড়ি বাংলাদেশে। সম্ভবত অবৈধ ভাবে ভারতে বসবাস করছিলেন তিনি। বসিরহাট হাসপাতালের পুলিশ মর্গে তাঁর দেহ রাখা হয়েছে।