
দাঁত দেখার অছিলায় নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে ডাক্তারকে বেধড়ক পেটালো জনতা। মারধর করা হয়েছে তার সহযোগীকেও।
নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে। উন্মত্ত জনতার হাত থেকে নাকাশিপাড়ার থানার পুলিশ গিয়ে ডাক্তার ও তার সহযোগীকে উদ্ধার করেছে। চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিল বেথুয়াডহরীর ওই নাবালিকা। বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে ডেন্টিস্ট চাঁদ বিশ্বাসের চেম্বারে যান। অভিযোগ সেইসময় চিকিৎসক ও তার সহযোগীকে অন্য কাজে পাঠিয়ে দেন। তখন চেম্বারে নাবালিকা ও চিকিৎসকই ছিলেন।
অভিযোগ চিকিৎসার অছিলায় নাবালিকাকে শ্লীলতাহানি করেন। এরপর কল্পাকাটি জুড়ে দেয় ওই নাবালিকা। বিষয়টি চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন নাবালিকার পরিবার ও স্থানীয়রা। চিকিৎসক ও তাঁর সহযোগীকে ধরে বেধড়ক মারধর করেন।









