গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ক্ষমা চাইলেন বেন স্টোকস

    ক্ষমা চাইলেন বেন স্টোকস

    0
    59
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অ্যাশেজের প্রথম টেস্টে পার্থে বিধ্বংসী পরাজয়ের পর নিজের মন্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

    এবার সেই বিতর্কিত হ্যাজ-বিন মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি।সিরিজ শুরুর আগে যথাযথ প্রস্তুতি না নেওয়ায় দলকে কাঠগড়ায় দাঁড় করান ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বোথাম, জিওফ বয়কট, গ্রাহাম গুচ ও মাইকেল ভন। তাদের মতে, ধীর গতির উইকেটে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলে বাউন্সি পার্থের জন্য নিজদের মোটেও প্রস্তুত করতে পারেনি স্টোকসের দল।সমালোচনার জবাব দিতে গিয়েই সাবেকদের,হ্যাজ-বিন অথ্যাৎ একসময় বিখ্যাত ছিল,এখন গুরুত্বহীন ব্যক্তি, বলে ফেলেছিলেন স্টোকস।তবে সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ইংলিশ অধিনায়ক।স্টোকস বলেছেন, সম্পূর্ণ ভুল শব্দ ব্যবহার করেছেন। সবাই জানে, হ্যাজ-বিন শব্দটি ভীষণ খারাপ।মুহূর্তটির চাপে সেটাই মুখে চলে এসেছিল। একদিন আমিও তো প্রাক্তন খেলোয়াড় হয়ে যাব। এটা ভীষণ ভুল শব্দ ছিল, আর সবাই বুঝতে পারে আমি সেটা বলতে চাইনি।ক দিন আগে ইংল্যান্ডের বাজবল ব্যাটিং দর্শনেরও সমালোচনা করেন বোথাম ও বয়কট।

    তারা সতর্ক করে দেন, বোলার-বান্ধব কন্ডিশনে অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিং উল্টো বিপদ ডেকে আনবে।পার্থের প্রথম টেস্টেই তাদের আশঙ্কা সত্যি হয়। মাত্র দু’ ইনিংসে ৩২.৫ ও ৩৪.৪ ওভার টিকে ইংল্যান্ড।জিওফ বয়কট তো টেলিগ্রাফে সরাসরি ইংলিশ ব্যাটিংকে ব্রেনলেস—অর্থাৎ মগজবিহীন আখ্যা দিয়েছেন।