
রবিবার বার্নল, বোরোলিন দাওয়াই নির্বাচন কমিশনের। বিতর্ক শুরু হতেই ৪ দিনের মাথায় পোস্ট মুছে দিয়েছে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গে ভয়মুক্ত ভোটের বার্তা দিতে কেন বার্নল, বোরোলিন বার্তা দিতে হল কমিশনকে। জানা যায় ডিইও কলকাতা দক্ষিণের তরফে পোস্টকি করা হয়েছিল। পোস্টে সাধারণ মানুষের উদ্দেশে লেখা হয়েছিল ভয়মুক্ত পরিবেশে ভোট হলে কয়েকজন রেগে যেতে পারেন, জ্বলে যেতে পারেন। গুন্ডা, দাগি অপরাধীরা সাবধান হয়ে যান। পর্যাপ্ত পরিমাণে বার্নল, বোরোলিন সঙ্গে রাখতে বলা হয়। এদিকে কমিশনের এই পোস্টের পরেই বিভিন্ন জায়গায় প্রচার মঞ্চ থেকে ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাল্টা আইসক্রিম দাওয়াইয়ের পরামর্শ দিয়েছিলেন। এরপরেই কলকাতা দক্ষিণের ডিইও থেকে রিপোর্ট তলব করেন সিইও মনোজ আগরওয়াল। এরপরেই পোস্ট প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।









