গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মকর সংক্রান্তিতে কর্নাটকে চিনা সুতোয় মৃত বাইক আরোহী

    মকর সংক্রান্তিতে কর্নাটকে চিনা সুতোয় মৃত বাইক আরোহী

    0
    72
    ছবি সৌজন্যে : এক্স
    মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ানোর উৎসবের বলি এক প্রৌঢ় বাইকার। কর্নাটকের বিদর জেলায় নাইলনের ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হয়েছে ওই মোটরসাইকেল আরোহীর।
    পুলিশ জানিয়েছে তাঁর নাম, সঞ্জুকুমার হোসামানি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় টানটান হয়ে ঝুলে থাকা ঘুড়ির সুতো হঠাৎই হোসামানির গলায় লেগে গভীর ক্ষত হয়। অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত অবস্থায় তিনি বাইক থেকে পড়ে যান। মৃত্যুর আগে রক্তাক্ত অবস্থাতেই কোনওভাবে মেয়ের নম্বরে ফোন করার চেষ্টা করেন হোসামানি। সেই মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যা কার্যত শিউরে ওঠার মতো। এক পথচারী ছুটে এসে কাপড় চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করেন।
    স্থানীয়রা অ্যাম্বুলেন্স ডেকেছিলেন বলে জানা গেলেও, অভিযোগ— অ্যাম্বুলেন্স পৌঁছতে দেরি হওয়ায় ততক্ষণে মৃত্যু হয় হোসামানির।এ ঘটনায় মান্না একহেল্লি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।