গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ই-ইউ এবং ব্রিটেনের মধ্যে নতুন চুক্তি

    ই-ইউ এবং ব্রিটেনের মধ্যে নতুন চুক্তি

    0
    141
    ছবি সৌজন্যে : এক্স

    ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য এবং প্রতিরক্ষায় নতুন করে চুক্তি করছে ব্রিটেন। সোমবার ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের যৌথ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এর আগে ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ব্রিটেন। আনুষ্ঠানিক বিচ্ছেদের পর থেকে দু’পক্ষের মধ্যে এমন বড় পর্যায়ের কোনও সমঝোতা এই প্রথম।এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার পর থেকেই ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন কাছাকাছি আসতে শুরু করেছিল। বিভিন্ন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির সঙ্গে এক টেবিলে আলোচনায় বসতে দেখা গিয়েছে ব্রিটেনকে।এমনকি রুশ-ইউক্রেন সংঘাতের পরিস্থিতি নিয়েও ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন একসঙ্গে বসে আলোচনা করেছে।এ বার দু’পক্ষের মধ্যে বাণিজ্য এবং প্রতিরক্ষা নিয়ে নতুন চুক্তিও হয়ে গেল।বস্তুত, ২০১৬ সালে ব্রিটেনে ভোটাভুটির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে সেটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা,ব্রেক্সিট নামে অধিক পরিচিত। ওই ঘটনার ৯ বছর পরে ফের দু’পক্ষের মধ্যে এই ধরনের কোনও চুক্তি হল।আসলে,ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদের পর থেকে দু’পক্ষের মধ্যে সম্পর্কে তিক্ততাও জমতে শুরু করেছিল। যদিও গত কয়েক বছরে সমীকরণ অনেকটা বদলেছে। সাম্প্রতিক বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে সিংগভাগ ব্রিটিশই ৯ বছর আগের ওই সিদ্ধান্তকে ভুল বলে মনে করছেন। তবে নতুন করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে চান না তাঁরা।

    এই আবহে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি ইউরোপকে আরও ঐক্যবদ্ধ করে তুলতে সাহায্য করেছে বলে অনুমান করা হচ্ছে। ইউরোপকে নিজের সুরক্ষার জন্য আরও কাজ করা উচিত বলে সম্প্রতি মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।