গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ১৩ মার্চ ধর্মঘটের ডাক ডিএ আন্দোলনকারীদের

    ১৩ মার্চ ধর্মঘটের ডাক ডিএ আন্দোলনকারীদের

    0
    28
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বকেয়া ডিএ-র দাবিতে কালীঘাট অভিযান পুলিশ আটকে দিতেই ১৩ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে ডিএ আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের দাবি ১৩ মার্চের মধ্যে রাজ্য সরকারকে বৈঠকে বসতেই হবে।
    রাজ্য সরকার দাবি না মানলে ১৩ মার্চ রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে। কার্যত হুমকির সুরে বলেছেন এটা সেমিফাইনাল হয়েছে, ১৩ মার্চ ফাইনাল হবে। ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের কালীঘাট অভিযানের আগে ধর্মতলায় আটকে দেয় পুলিশ। একদিকে ব্যারিকেড আঁকড়ে পুলিশ, অন্যদিকে অবস্থানে অনড় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। মিছিল রুখতে লিন্ডসে স্ট্রিটেও ব্যারিকেড করেছে পুলিশ। পুলিশে পুলিশে ছয়লাপ করে দিয়েছে ধর্মতলা চত্বর। পুলিশের বাধায় ডোরিনা ক্রসিংয়ে রাস্তায় বসে অবস্থান শুরু করেন ডিএ আন্দোলনকারীরা। প্রচন্ড রোদের মধ্যে গান গেয়ে প্রতিবাদ চালিয়ে যান তাঁরা। ডিএ আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন অভয়ার বাবা-মা। বিক্ষোভের জেরে কলকাতার প্রাণ কেন্দ্র কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি তোলেন মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবকে অবস্থানস্থলে আসতেই হবে। তা না আন্দোলন চলবে। ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এখনও ডিএ দেয়নি রাজ্য সরকার।
    ডিএ মেটানো কোনও উদ্যোগই নেই সরকারের। ডিএ মেটাতে মুখ্যসচিব, অর্থসচিবের কাছে নোটিস দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা। তাতে কাজ না হওয়ায় এই পদক্ষেপ বলে জানিয়েছে আন্দোলনকারীরা।