
দীর্ঘ ১৭ বছরের খরা কাটিয়ে ১৮ তম আইপিএলের চ্যাম্পিয়ণ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এর আগে তিনবার ফাইনালে উঠেও তিনবারই কাপ হাতছাড়া করেছিল আরসিবি। চরম বিশৃঙ্খলা, একাধিক মৃত্যুর মধ্যেও বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে আইপিএল ট্রফি নিয়ে উল্লাসে মেতেছিলেন সকলে। আরসিবির সমর্থকদের আকো, বিশ্বাস, লয়্যালটি কারও অজানা নয়। কিন্তু বিজয় মিছিলে সমর্থকদের নিয়ন্ত্রণ চাপের হয়ে উঠেছিল। অবশেষে ফ্যানেদের জনসমুদ্র কাটিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছায় কোহলিদের টিম বাস। ভারী বৃষ্টির মধ্যে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রথমেই বলতে বলা হয়েছিল বিরাট কোহলিকে। যদিও সমর্থকদের চিৎকারে প্রথমে কথাই শুরু করতে পারেননি তিনি। পরে নিজের বক্তব্য রাখেন। এর আগে কোহলিরা যখন কর্নাটক বিধানসভায় সংবর্ধিত হচ্ছিলেন, সেই সময় পদপিষ্টের ঘটনা ঘটে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। খবর পেয়েই সেখান থেকে ঘটনাস্থলে যান কর্নাটকে উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। কিন্তু তিনি বিতর্ক এড়াতে পারলেন না। চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছোনের পর মাঠের মাঝে তৈরি মঞ্চে আইপিএল চ্যাম্পিয়ন কোহলিদের সঙ্গে দাঁড়িয়ে পড়েন মধ্যমণি হয়ে।
স্টেডিয়ামের বাইরে যখন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একের পর এক অ্যাম্বুলেন্স আসছে, তখন উদ্ধারকাজের তদারকি না করে মঞ্চে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন ডিকে শিবকুমার।






