
অনেক পুষ্টিবিদ,ওজন কমাতে চাইলে খাদ্যতালিকায় শসা রাখার পরামর্শ দেন। বিশেষ করে পেটের চর্বি কমানোর ক্ষেত্রে এই সবজিকে কার্যকর মনে করা হয়।
পুষ্টিবিদদের মতে, শসা পেটের চর্বি কমাতে সাহায্য করে।কারণ, শসায় প্রায় ৯৫ শতাংশই জল এবং এতে ক্যালোরির মাত্রা খুবই কম। ফলে একে বেশি পরিমাণে খেলেও ওজন বাড়ার ঝুঁকি থাকে না।বরং এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, যার ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা হ্রাস পায়।সাধারণতঃ শসায় থাকা ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখতে সহায়তা করে। একইসঙ্গে শরীর থেকে দূষিত উপাদান বা টক্সিন বের করে দেয়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।এখন প্রশ্ন হল,শসা কেন ওজন ও চর্বি কমাতে কার্যকর? উত্তর হলো,শসার জলের পরিমাণ বেশি হওয়ায় শরীর হাইড্রেটেড থাকে।কম ক্যালোরি যুক্ত হওয়ায় এটি ডায়েট ফ্রেন্ডলি খাবার।ফাইবার থাকায় হজমে সাহায্য করে ও খিদে নিয়ন্ত্রণে রাখে।পাশাপাশি ডিটক্সিফাইং বৈশিষ্ট্য শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে।
সেই সঙ্গে শুধু ওজন কমানো নয়, শসা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন এ, বি ও সি এবং বিভিন্ন খনিজ উপাদান শরীরকে রাখে সুস্থ ও চনমনে।এছাড়া, শসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্যও উপকারী। এটি ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে।









