গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা-র বাড়িতে ইডি!

    কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা-র বাড়িতে ইডি!

    0
    10
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বালিগঞ্জে সোনা পাপ্পুর মামলায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছে ইডি। তাঁর বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে সাতসকালে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। 
    জানা গিয়েছে, রবিবার ঠিক সকাল ৬টা নাগাদ ইডি-র একটি দল ওই আবাসনে পৌঁছায়। এরপর তাঁর ফ্ল্যাটে প্রবেশ করে শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। শান্তনু সিনহা বিশ্বাস বর্তমানে ডিসিপি পদে কর্মরত থাকলেও, তিনি দীর্ঘদিন কালীঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব সামলেছেন। সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইডি আধিকারিকরা শান্তনু সিনহা বিশ্বাস-কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন বলে সূত্রের খবর। ঠিক কী কারণে এবং কোন মামলার প্রেক্ষিতে এই হানা, তা নিয়ে তদন্তকারীদের পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে ইডির অভিযানের নেপথ্যে ঠিক কোন মামলা রয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। তবে অতীতে একাধিকবার কেন্দ্রীয় এজেন্সির আতশি কাঁচের তলায় এসেছেন এই পুলিশ আধিকারিক।
    এর আগে কয়লা পাচার মামলায় তাঁকে তলব করা হয়েছিল, যদিও সেই তলবকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এছাড়া মেডিক্যাল এনআরআই কোটায় ভর্তি দুর্নীতি সংক্রান্ত মামলাতেও শান্তনুবাবুকে তলব করেছিল ইডি। দীর্ঘ টানাপোড়েনের পর এবার সরাসরি তাঁর বাসভবনেই হানা দিল কেন্দ্রীয় এজেন্সি।