গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International তিনটি ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করল ই ইউ 

    তিনটি ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করল ই ইউ 

    0
    101
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য ৪৫ টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয়ান ইউনিয়ন। তার মধ্যে ৩ টি ভারতীয় সংস্থার নাম রয়েছে।

    বৃহস্পতিবার ইউরোপীয়ান ইউনিয়ন থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ড্রোন, মাইক্রোইলেক্ট্রনিক্স  অত্যাধুনিক কম্পিউটার ইত্যাদি সরঞ্জাম সরবরাহ করে সরাসরি রাশিয়াকে যুদ্ধে সাহায্য করছে সংস্থাগুলি তাই তাদের নিষিদ্ধ ঘোষণা করা হল। এই ৪৫ টি সংস্থার মধ্যে অধিকাংশ রাশিয়ার ,১২ টি চীন ও হংকংয়ের ,৩ টি ভারতের।

    তবে এখন ভারতীয় বিদেশমন্ত্রক থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের খবর , নিষেধাজ্ঞার তালিকায় থাকা ভারতীয় সংস্থাগুলি হল – এরোট্রাস্ট এভিয়েশন প্রাইভেট লিমিটেড, অ্যাসেন্ড অভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং শ্রী এন্টারপ্রাইজেস। উল্লেখ্য , ঠিক কি ভাবে এই সংস্থাগুলি রাশিয়াকে যুদ্ধে সাহায্য করছিল  সে সম্পর্কে এখন কিছু জানা যায়নি।