গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Hooghly তুবড়ির মশলা তৈরির সময় বিস্ফোরণে রিষড়ায় জখম বাবা-ছেলে

    তুবড়ির মশলা তৈরির সময় বিস্ফোরণে রিষড়ায় জখম বাবা-ছেলে

    0
    216

    তুবড়ির মশলা তৈরির সময় বিস্ফোরণে রিষড়ায় অগ্নিদগ্ধ হয়ে জখম হয়েছেন বাবা ও ছেলে। আগুন লেগে যায় ঘরে। গুরুতর জখম অবস্থায় দুজনকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা গিয়েছে মঙ্গলবার রাতে রিষড়ার টিসি মুখার্জি স্ট্রিটের কুণ্ডু কলোনিতে মধুসূদন দত্তের বাড়ির তিনতলার চিলেকোঠার ঘরে আগুন লাগে। মধুসূদন দত্তর ভাই সৌমেন দত্ত জানিয়েছেন তুবড়ির মশলা তৈরির সময় বিস্ফোরণে আগুন লেগে যায়। ঘরে যা ছিল সব পুড়ে গিয়েছে। খবর পেয়ে দমকল গিয়ে আগুন নিযন্ত্রণে আনে।

    স্থানীয়রা জানিয়েছেন অবসরপ্রাপ্ত রেলকর্মী মধুসূদনের বাবা তুবড়ি প্রতিযোগিতা করতেন। সেই থেকে তুবড়ি তৈরির ঝোঁক পরিবারের। সেই তুবড়ির মশলা তৈরির সময় জখম হন মধুসূদন দত্ত এবং তাঁর ছেলে মহেন্দ্রনাথ দত্ত।

    ছবি  সৌজন্যে : নিজস্ব