গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National তথ্যপাচারে উত্তরপ্রদেশ পুলিশের হাতে পাঁচ নাবালক

    তথ্যপাচারে উত্তরপ্রদেশ পুলিশের হাতে পাঁচ নাবালক

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিদেশি গুপ্তচরদের কাছে তথ্যপাচারের অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পাকড়াও করা হয়েছে পাঁচ নাবালককে। অভিযোগ, ধৃতেরা দেশের বিভিন্ন সামরিক স্থাপনা, রেল স্টেশন এবং বেশ কিছু সংবেদনশীল অঞ্চলের ছবি এবং ভিডিয়ো তুলতেন।

    তার পরে সেগুলি বিদেশিদের হাতে তুলে দিতেন। ওই সংবেদনশীল এলাকাগুলির জিপিএস কো-অর্ডিনেটও বিদেশিদের কাছে পাচারের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের পুলিশের এক বিশেষ অভিযানে ওই অভিযুক্তদের পাকড়াও করা হয়েছে। তবে মূলচক্রীরা এখনও অধরা। পুলিশ সূত্রে খবর, বিহারের মুজ়ফ্‌ফরপুরের বাসিন্দা নওশাদ আলি এবং ভাগলপুরের বাসিন্দা সমীর ওরফে শুটার হলেন এই তথ্যপাচার চক্রের মাথা। উভয়েই বর্তমানে পলাতক। পুলিশ জানিয়েছে, যে চার প্রাপ্তবয়স্ককে গ্রেফতার করা হয়েছে, তাঁদের সকলেরই বয়স ১৮-২৬ বছরের মধ্যে। ধৃতদের মধ্যে এক জনের বাড়ি বিহারের পূর্ণিয়ায়।

    দু’জনের বা়ড়ি উত্তরপ্রদেশে, তাঁদের মধ্যে এক জন থাকতেন মহারাষ্ট্রে। সেখান থেকেই পাকড়াও করা হয়েছে তাঁকে। জানা গেছে, গুপ্তচরদের কাছে তথ্যপাচারের অভিযোগে আগেই সুহেল মালিক নামে এক জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তিনিও এই চক্রের সঙ্গেই জড়িত। সূত্রের খবর, ধৃত সুহেলকে জেরা করেই বাকিদের সন্ধান পান তদন্তকারীরা। বিদেশ থেকে কয়েক জন হ্যান্ডলার ধৃতদের অ্যাসাইনমেন্ট,কাজের নির্দেশ দিতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।