গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International সোনার দাম গগনচুম্বী, ৪ লক্ষ পেরোল রুপো

    সোনার দাম গগনচুম্বী, ৪ লক্ষ পেরোল রুপো

    0
    76
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অব্যাহত সোনা-রুপোর ঊর্ধ্বগতি। সব মিলিয়ে ২০ শতাংশ দাম বেড়েছে এই মাসেই।

    কলকাতায় বৃহস্পতিবার ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৮২ হাজার টাকারও বেশি। এদিকে রুপোর মূল্য গ্রামপিছু ৪১০ টাকা। অর্থাৎ কেজি প্রতি ৪ লক্ষ ১০ হাজার টাকা।ফলে যত সময় গিয়েছে, ততই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নির্ভরযোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করেছে সোনা। বিনিয়োগকারীরা আরও বেশি করে সোনায় বিনিয়োগের কথা বিবেচনা করছেন। বৃহস্পতিবার ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৩৫ টাকায়। ২২ ক্যারেটের দাম গ্রাম প্রতি ১৬ হাজার ৩৯৫ টাকা। ১৮ ক্যারেটের দাম গ্রাম প্রতি ১৩ হাজার ৪১৪ টাকা।পাশাপাশি রুপোর দামও ক্রমেই বেড়ে চলেছে। গড়ছে নতুন নতুন নজির। বৃহস্পতিবার রুপোর দর গ্রাম প্রতি ৪১০ টাকা। ১০ গ্রামের দাম ৪ হাজার ১০০ টাকা।১০০ গ্রামের দাম ৪১ হাজার। ১ কেজির দাম দাঁড়িয়েছে ৪ লক্ষ ১০ হাজার টাকা।মনে করা হচ্ছে, বিগত কয়েক মাস ধরেই ভূ-রাজনৈতিক অস্থিরতার পরিবেশ অন্যতম ফ্যাক্টর। এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে সুদের হার অপরিবর্তিত থাকাও একটা বিষয়। কেননা সুদের হার না বাড়ায় দামি ধাতুতেই বিনিয়োগ করা সঠিক বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

    এই পরিস্থিতি আন্তর্জাতিক বাজারেও। সেখানেও নতুন নতুন নজির গড়ছে সোনা-রুপোর দাম।