গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়ল

    বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়ল

    0
    147
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমার প্রত্যাশা এবং ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনার চাহিদা বৃদ্ধি পেয়েছে।

    এতে বিশ্ববাজারে সোমবার মূল্যবান এই ধাতুটির দাম ১ শতাংশ বেড়ে সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চে দরে পৌঁছেছে। আরেক মূল্যবান ধাতু রুপোর দামও ঊর্ধ্বমুখী। স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৩ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে,যা গত ২১ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। আর ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ১ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৩৭৭ দশমিক ৮০ ডলারে নেমেছে।

    অন্যদিকে শিল্প চাহিদা বৃদ্ধি, মজুদ হ্রাস এবং আমেরিকা কর্তৃক গুরুত্বপূর্ণ খনিজ হিসাবে শ্রেণিবদ্ধ করার ফলে সোমবার স্পট সিলভারের দাম প্রতি আউন্সে ২ দশমিক ৮ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৬৩ দশমিক ৭৬ ডলারে লেনদেন হচ্ছে। গত শুক্রবার সাদা ধাতুটির দাম সর্বকালের সর্বোচ্চ ৬৪ দশমিক ৬৫ ডলার ছুঁয়েছিল।