গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology মেসেজ সামারি ফিচার আনল গুগল

    মেসেজ সামারি ফিচার আনল গুগল

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স

    জিমেইল সার্ভিসে এআই চ্যাটবট জেমিনাইয়ের নতুন কিছু সুবিধা অ্যাড করছে সার্চ জায়ান্ট গুগল।এ নতুন সুবিধার ফলে এআইয়ের সাহায্যে ইমেইলের দীর্ঘ কথোপকথনের সারসংক্ষেপ বা সামারি এখন থেকে সহজেই পাবেন ইউজাররা।

    এক ব্লগ পোস্টে গুগল বলেছে, আপনি যখন মেলের অনেকগুলো রিপ্লাই বা উত্তর সম্বলিত কোনো ইমেল খুলবেন তখন পুরো কনভার্সেশনটি বিশ্লেষণ করে এর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে এক সংক্ষিপ্ত সারসংক্ষেপ তৈরি করে দেবে জিমেইল। জিমেলের ইনবক্সে এআই ওভারভিউস সুবিধাটি আনছে তারা, যা সাধারণত গুগল সার্চ রেজাল্টের একদম উপরে দেখা যায়।উল্লেখ্য গুগলের বিভিন্ন পণ্যে জেমিনাই এআই প্রযুক্তি যোগের অংশ হিসেবে এসব নতুন আপডেট আনছে কোম্পানিটি।বর্তমানে এআই বাজারে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই ও এআই স্টার্টআপ অ্যানথ্রপিক-এর মতো কোম্পানির সঙ্গে পাল্লা দিতে নিজেদের বড় গ্রাহক সংখ্যার ওপর ভরসা করছে গুগল।কোম্পানির তথ্য অনুসারে, বর্তমানে জিমেইল ইউজারের সংখ্যা ৩০০ কোটির বেশি।

    এআইয়ের অভাবনীয় উন্নতির ওপর ভর করে ২০১৯ সালের পর ক দিন আগে প্রথমবারের মতো বাজার মূলধনের দিক থেকে অ্যাপলকে ছাড়িয়ে গেছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট।গত বছর বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির মধ্যে শেয়ারবাজারে সবচেয়ে ভালো স্থানে থাকা এ কোম্পানিটির অগ্রযাত্রা এখনও অব্যাহত রয়েছে।