গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata অবাধ ভয়মুক্ত ভোটের লক্ষ্যে রাজ্যপালের হেল্পলাইন

    অবাধ ভয়মুক্ত ভোটের লক্ষ্যে রাজ্যপালের হেল্পলাইন

    0
    12
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে এবার রাজ্যপালের হেল্পলাইন। নাগরিকদের সরাসরি সহায়তার জন্য টুয়েন্টি ফোর ইন্টু সেভেন পরিষেবা চালু থাকবে লোকভবনে।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী সময়ে হিংসা, ভয়ভীতি প্রদর্শন সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ এবং তার প্রতিকারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যপাল আর এন রবির নিদেশে প্রেস বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে হিংসা রুখতে তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে রাজভবনে চালু করা হয়েছিল পিস রুম। ২০২৪-র নির্বাচনেও পিস রুম চালু ছিল। অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ নিয়েছে।

    লোকভনের এই হেল্পলাইনের মাধ্যমে যে কোনও ভোটার তাদের অভিযোগ জানাতে পারবে। কর্তৃপক্ষের দাবি প্রতিটি অভিযোগ সর্বোচ্চ সংবেদনশীলতা ও গোপনীয়তা বজায় রেখে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।