গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk যুদ্ধ বন্ধে আমেরিকার হস্তক্ষেপ চাইলেন গুতেরেস

    যুদ্ধ বন্ধে আমেরিকার হস্তক্ষেপ চাইলেন গুতেরেস

    0
    131

    গাজায় ইসরায়েলি আগ্রাসন অবসানে আমেরিকার হস্তক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,এই যুদ্ধ অবসানে আমেরিকার উচিত ইসরায়েলকে চাপ দেওয়া। যুদ্ধ থামানোর ক্ষমতা তাঁর নেই।

     

    রাষ্ট্রসংঘ আওয়াজ তুলতে পারে এবং সেই আওয়াজ তোলার অংশ হিসেবে শুরু থেকেই রাষ্ট্রসংঘ উচ্চৈঃস্বরে এবং স্পষ্ট বলে আসছে যে এই যুদ্ধ বন্ধ করতে হবে। প্যালেস্টাইনি জনগণের দুর্ভোগ বন্ধ করতে হবে এবং প্যালেস্টাইনি জনগণের অধিকারকে স্বীকৃতি দিতে হবে। আমেরিকাকে উদ্দেশ করে তিনি বলেছেন, তারা একমাত্র শক্তি, যাদের মাধ্যমে অস্ত্র ও কূটনৈতিক সুরক্ষা পেয়ে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে।তিনি আরো বলেছেন, অবশ্যই পশ্চিম তীরের  যেকোনো সম্ভাব্য সংযুক্তি, জমি দখল বা অবৈধ বসতিগুলোকে রুখে দিতে হবে।গাজা ও পূর্ব জেরুজালেমের সঙ্গে পশ্চিম তীর নিয়েই ভবিষ্যতে প্যালেস্টাইন রাষ্ট্র গঠিত হতে হবে। এদিকে,বিশ্ব স্বাস্থ্য সংস্থা ,ডব্লিউএইচও বলেছে, অন্তত সাড়ে ২২ হাজার আহত প্যালেস্টাইনির আঘাত এমন যে তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। অনেকের হাত-পা কেটে ফেলতে হবে এবং অনেকের বিশালমাত্রায় পুনর্বাসনের প্রয়োজন হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গাজায় এ পর্যন্ত ৪১ হাজার ১১৮ জন নিহত হয়েছে।