
সংসদের অধিকাংশ সদস্যই ওভারওয়েট বা মোটা। তাই তাঁদের স্থুলতা ও জীবনধারণ সংক্রান্ত অসুখের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। তাঁর প্রস্তাব, এই স্থুলতার কারণেই প্রত্যেক সাংসদের নিযমিত স্বাস্থ্যপরীক্ষা করানো উচিত। ভারতে ক্রমশ অসংক্রামক ব্যধির দাপাদাপি বাড়ছে এর জন্য বদলে যাওয়া জীবনশৈলীকেই দায়ি করেছেন নাড্ডা।
কেন্দ্রের আযুষ্মান আরোগ্য মন্দির উদ্যোগের ভূয়সী প্রশংসা করে নাড্ডা দাবি করেন, ৩০ বছরের কম বয়সীরা যাতে স্বাস্থ্যসম্মত জীবনশৈলীতে অভ্যস্ত হয়ে উঠতে পারে, তার জন্যই কেন্দ্রীয় সরকারে পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।









