গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National উত্তর ভারত জুড়ে গরমের দাপট, তাপপ্রবাহের সতর্কতা

    উত্তর ভারত জুড়ে গরমের দাপট, তাপপ্রবাহের সতর্কতা

    0
    119
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    দেশের ছয় রাজ্যের ১৮ শহরে ইতিমধ্যেই তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। তাপপ্রবাহের সতকতা জারি করা হয়েছে। রাজস্থানের শ্রীগঙ্গানগরে তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি এবং ওড়িশায় সতর্কবার্তা জারি করা হয়েছে।
    আগামী দু দিন এই রাজ্যগুলিতে তাপপ্রবাহ জারি থাকবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
    উত্তরপ্রদেশের ১৯ জেলায় তাপপ্রবাহ এবং লু-এর সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে কেরালা, কর্নাটক, পুদুচেরি, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, সিকিম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তীশগঢ়, ঝাড়খণ্ডে।