
জাফর এক্সপ্রেস ঘটনার রেশ কাটতে না কাটতেই বালোচিস্তানেই পাক সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে খবর। তুরবত শহরে সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয় বলে স্থানীয় সূত্রে খবর। কনভয়ে থাকা বেশ কয়েক জন সেনা আহত হয়েছেন জোরালো বিস্ফোরণে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও এই হামলার দায় এখনও স্বীকার করেনি কেউই।
তবে জাফর এক্সপ্রেস অপহরণের ঘটনার পর এই হামলায় বালুচিস্তান লিবারেশন আর্মি-র হাত রয়েছেন বলে মনে করছে পুলিশ। গত মঙ্গলবার বালোচিস্তানের বোলানে মাশকাফ সুড়ঙ্গে জাফর এক্সপ্রেস অপহরণ করে বালোচ বিদ্রোহীরা। প্রায় ৩০ ঘণ্টা ধরে পাক সেনার অভিযানে উদ্ধার হন যাত্রীরা। পাক সেনার দাবি, সব বিদ্রোহীর মৃত্যু হয়েছে এই অভিযানে। বিদ্রোহীদের পাল্টা দাবি, ৩০ জন সেনার মৃত্যু হয়েছে সংঘর্ষে।






