গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National পরপর ২ বার টি ২০ বিশ্বকাপ জয়ী ভারত 

    পরপর ২ বার টি ২০ বিশ্বকাপ জয়ী ভারত 

    0
    38
    ছবি সৌজন্যে : এক্স
    ২০০৭ সালের পর দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ভারতকে অপেক্ষা করতে হয়েছিল ২০২৪ সাল পর্যন্ত। সেই বিশ্বকাপ জয়ের পরের বছরেই ফের ট্রফি ঘরে তুলেছে টিম ইন্ডিয়া।
    আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয় ও পরপর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারতীয় দল। প্রত্যাশামাফিক হওয়ার কথা ছিল হাড্ডাহাড্ডি লড়াই। কার্যত হয়ে দাঁড়াল একপেশে ম্যাচ। ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার জুটি ৯২ রান করে। এই ম্যাচে ভারত যে গতিতে রান করা শুরু করে তাতে রান ৩০০ হবে বলে আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু ইনিংস শেষ হয় ২৫৫ রান। ওপেনার সঞ্জু স্যামসন ৪৬ বলে করেন ৮৯, অন্য ওপেনার অভিষেক শর্মা ২১ বলে করেন ৫২। তিন নম্বরে ব্যাট করতে নামা ঈশান কিষান করলেন ২৫ বলে ৫৪ রান।
    এই তিন প্লেয়ারের বড় রানের উপরে ভর করে ভারত ২৫৫ করেছিল। শেষের দিকে সঙ্গত দিলেন শিবম দুবে। মাত্র আট বলে তিনি করলেন ২৬ রান। এই ম্যাচে চিরাচরিত স্পিনের দিকে না ঝুঁকে নিউ জিল্যান্ড অন্য পথে হেঁটেছিল। তারা অফ স্পিনার খেলায়নি এই ম্যাচে। জিমি নিশাম ম্যাচে তিন উইকেট নেন। একটি করে উইকেট নেন রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি। সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেলরা বুঝিয়ে দিলেন, এই বিশ্বকাপটিও সকলের। শুধু মাঠের লাখখানেক দর্শক নয়, এই ট্রফি প্রচণ্ড ভাবে চাইছিল ১৪০ কোটি দেশবাসীও।